• সোজা ফোন শুভেন্দু অধিকারীর টোল ফ্রি নম্বরে! বজবজে কাজ হল হাতেনাতে, গ্রেফতার ১
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • মুখ্যমন্ত্রীর মাদক বিরোধী টোল ফ্রি নম্বরে ফোন করে কাজ হল বজবজে। গ্রেফতার হল মাদক কারবারি। ফলে খুশি স্থানীয়রা। সেই সঙ্গে চোলাইও উদ্ধার হয়েছে। দুর্নীতি রোধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার টোল ফ্রি নম্বর চালু করেছিলেন। সেই নম্বরে ফোন করে চোলাই বিক্রি ও মদের অবৈধ কারবারের অভিযোগ এল বজবজ থানায়। স্থানীয়দের বক্তব্য, এই অভিযোগ আগেও করা হয়েছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি। এবার এক ফোনেই পাল্টে গিয়েছে বজবজ থানার ভূমিকা। অবৈধ ঠেকে তল্লাশি চালিয়েছে পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে।

    বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ মদের বোতল ও প্যাকেটে ভরা চোলাই। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। স্থানীয়দের অভিযোগ অবৈধ মদের কারবার নিয়ে অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নিত না, সমস্যা হত। বজবজেও একই অবস্থা দেখা যেত। আগে ধৃতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূর উলটে তার কাছে অভিযোগ দায়েরের খবর পৌঁছে যেত।

    আরও পড়ুন : টুলু মণ্ডলের বিয়াই..বসিরহাটের ‘বারিক ভাই’! কয়েকশো কোটি উড়িয়ে ছেলে-মেয়ের বিয়ে..এই আত্মীয়কে আপনি চেনেন

    এর পাশাপাশি, আগে রাজনৈতিক নেতাদের অনেকের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা। ফলে কেউ তাঁকে ঘাটানোর সাহস দেখাননি। রাজ্যে পালাবদলের পরও কারবার চালাচ্ছিলেন সে। তবে ছবিটা পাল্টাল টোল ফ্রি নম্বর চালু হতে না হতেই।

    আরও পড়ুন :টুলু মণ্ডলের ‘হিস্ট্রি’ অনেক! লরির ড্রাইভার থেকে খাদান মালিক…একেবারে সিনেমার মতো উত্থান! ১৫ কেজি সোনা, কোটি টাকার পিছনের গোটা গল্প 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি টোল ফ্রিতে ফোন করে বজবজ থানায় জানান, থানার কাছেই অবৈধ মদের কারবার চলছে। এরপর সঙ্গে সঙ্গে বজবজ থানায় পুলিশ ডিরেক্টরেট থেকে ফোন যায়। ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বজবজ থানা তড়িঘড়ি তল্লাশিতে বের হয়। ঘটনাস্থলে গিয়ে ১১৮ বোতল মদ ও প্যাকেটে ভরা চোলাই উদ্ধার করে ও ও ধৃতকে গ্রেফতার করে। তাকে জেরা করে জানা গিয়েছে, মদ আসত বিভিন্ন জায়গা থেকে। দশটা থেকে রাস্তায় লোক কমলে ব্যবসা শুরু হত। বৈধ মদের দোকান বন্ধ হওয়ার পর চড়া দামে বিক্রি করা হত।
  • Link to this news (News18 বাংলা)