• ঐশীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করল দিল্লির আদালত
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • এসএফআই নেত্রী ঐশী ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করল দিল্লির আদালত। ২০২১ সালে দিল্লির বঙ্গভবনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ঐশীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় তাঁর ঐশীর বিরুদ্ধে জারি হওয়া এই গ্রেপ্তারি পরোয়ানাকে হাতিয়ার করেই দু’দিন আগে সিপিএমের সদর দপ্তর গোপালন ভবনে হানা দিয়েছিল দিল্লি পুলিশ। তার পরেই আদালতের দ্বারস্থ হন এসএফআই নেত্রী।

    বুধবার পাটিয়ালা হাউস কোর্টের বিচারক বিজয়শ্রী রাঠোর ঐশীকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাতেও সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বিচারক নির্দেশ মেনেই আদালতে হাজির হন ঐশী। ঐশী আদালতে হাজির হয়েছেন দেখে তাঁর বিরুদ্ধে ১০০০ টাকা জরিমানার শর্তে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেন বিচারক।

    প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে ঐশীও যোগ দিয়েছিলেন। গত শনিবার সেই আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে গোপালন ভবনে পৌঁছে যায় দিল্লি পুলিশ। যদিও সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবী, রাজ্যসভা সাংসদ জন ব্রিটাসদের প্রবল আপত্তিতে শেষ পর্যন্ত তারা ঐশীকে গ্রেপ্তার করতে পারেনি। ফিরে যেতে হয় পুলিশকে।

  • Link to this news (এই সময়)