• 'রাজীবজি কিন্তু দিদিকে স্নেহ করতেন,' কল্যাণকে প্রিয়াঙ্কা কেন বললেন? VIDEO VIRAL
    আজ তক | ৩০ জুলাই ২০২৬
  • মহিলা সাংসদদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে লোকসভায় বাদল অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যপাধ্যায়কে। কয়েকদিন ধরেই কল্যাণকে দেখা যাচ্ছে, সংসদের বাইরে তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদের ছবি নিয়ে 'গদ্দার' স্লোগান দিচ্ছেন। চেঁচিয়ে যাচ্ছেন, 'ভাজপা কে সাথ সাংসদ মে বিশ গদ্দার মজুত হ্যায়...।'

    কল্যাণকে দেখে এগিয়ে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

    আজ অর্থাত্‍ বৃহস্পতিবারও সকালে সংসদ ভবনের বাইরে একই চিত্র। কল্যাণ স্লোগান দিয়ে চলেছেন। কল্যাণকে দেখে এগিয়ে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গে ছিলেন বিহারের পুর্নিয়ার সাংস পাপ্পু যাদব সহ অন্যান্যরা। কল্যাণকে দেখে সকলেই হাসতে হাসতে এগিয়ে আসেন। কল্যাণ ওঁদের দেখে উত্‍সাহে আরও জোরে স্লোগান তুলতে শুরু করলেন। 

    কিছু লোক প্রথমে আমাদের এখান থেকে আপনাদের দলে গেল: প্রিয়াঙ্কা

    প্রিয়াঙ্কাকে কল্যাণ বললেন, 'গদ্দারদের নিয়ে বসে আছেন নরেন্দ্র মোদী।' তারপরেই লোকসভায় প্রিয়াঙ্কার ভাষণের তারিফ করে কল্যাণ বললেন, 'সে দিন সংসদে খুব বললেন আপনি। রাহুলজিও ভাল বলেছেন।' তখন প্রিয়াঙ্কা জিগ্গেস করলেন, 'আপনার গলায় যে পোস্টার ঝুলছে, কাদের ছবি?' কল্যাণ বললেন, 'এখানে ২০ জন গদ্দার সংসদে রয়েছে, মোদীজির পাশে বসে আছেন। ওদের তো ডিফেকশন হওয়া উচিত।' তখন প্রিয়াঙ্কা মজা করে কল্যাণকে বললেন,  'কিছু লোক প্রথমে আমাদের এখান থেকে আপনাদের দলে গেল, এখন আপনাদের দল থেকে বিজেপি-তে।'

    দিদিকে না তাড়ালে আজ এরকম হাল হত না কংগ্রেসের: কল্যাণ

    তখন কল্যাণ বললেন, 'আপনাদের দল থেকে ২০১৪ সালে অনেকে গিয়েছিল,কারণ পশ্চিমবঙ্গের আপনাদের দলের কিছু রাজনৈতিক প্রাসঙ্গিকতা ছিল না। ওরা তো আমাদের দলের টিকিটে জিতেছিল। কখনও আপনাদের দলের টিকিটে সংসদে ঢুকতে পারেনি। কংগ্রেসে তো আমিও ছিলাম। আমি তো যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আপনারা তো দিদিকে তাড়িয়ে দিয়েছিলেন ১৯৯৭ সালে। দিদিকে না তাড়ালে আজ এরকম হাল হত না কংগ্রেসের।'

     
  • Link to this news (আজ তক)