• খাবার পরিবেশনে দেরি, বউদির মুন্ডু কেটে গাছে ঝুলিয়ে দিলেন দেওর!
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৬
  • খাবার পরিবেশনে দেরি! রাগে বউদির মুন্ডু কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের জাহানাবাদে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। মৃতার নাম অংশু দেবী (২৫)। এদিন তিনি বাড়িতে একা ছিলেন। পরিবারের অন্য সদস্যরা ধান রোপণের কাজে মাঠে গিয়েছিলেন। এক সময়ে তাঁর দেওর কুণাল কুমার মাঠ থেকে বাড়ি ফিরে খাবার চান। কিন্তু তা পরিবেশন করতে কিছুটা দেরি হয় অংশুর। তাতেই ক্ষিপ্ত হন কুণাল। বউদির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, এক পর্যায়ে আর রাগ সহ্য করতে না পেরে ধারালো অস্ত্র নিয়ে তরুণীর উপর হামলা চালান কুণাল। শুধু তাই নয়, অংশুর গলা কেটে মুন্ডু বাড়ির সামনের গাছে ঝুলিয়ে দেন বলেও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

    এই নৃশংস হত্যাকাণ্ডের কথা জানতে পেরে তাঁদের বাড়ির বাইরে ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, বউদিকে খুনের পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যাননি। বাড়ির কাছেই বসেছিলেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃিত ধারালো অস্ত্রটিও।
  • Link to this news (প্রতিদিন)