• আগামিকাল থেকে শিয়ালদহ স্টেশনে নতুন গেট, কোন কোন প্ল্যাটফর্মের জন্য কোন দরজা?
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নতুন গেট। আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা আলাদা গেটের ঘোষণা শিয়ালদহ ডিআরএম-এর। বৃহস্পতিবার স্টেশনের পরিকাঠামো সংক্রান্ত একাধিক নতুন ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

    শিয়ালদহ স্টেশনে ৯ এবং ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের জন্য শুক্রবার থেকেই চালু হচ্ছে নতুন গেট। ওই প্ল্যাটফর্মগুলি থেকে সাধারণত দূরপাল্লার ট্রেন ছাড়ে বা পৌঁছয়। সেই কারণেই এই নতুন সেন্ট্রাল গেট চালু করা হচ্ছে। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের লাগেজ নিয়ে যাতায়াতের সুবিধার জন্য ৪০০ বর্গ মিটারের একটি জায়গা করা হয়েছে।

    কোন কোন প্ল্যাটফর্মের জন্য কোন গেট?

    এছাড়াও, শিয়ালদহ স্টেশনের পরিকাঠামোর জন্য একাধিক সুবিধার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কী কী পরিকাঠামোর উন্নয়ন হবে?

  • Link to this news (এই সময়)