• সরকারি কর্তাদের একাধিক গাড়ি বরাদ্দ নয়, নিয়ম কেন্দ্রের
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: সরকারি গাড়ির অপব্যবহার রুখতে নতুন নিয়ম চালু করল কেন্দ্র। চালু হচ্ছে ‘ওয়ান অফিসার, ওয়ান অফিসিয়াল কার’ নীতি। অর্থাৎ, কোনো সরকারি আধিকারিক একাধিক মন্ত্রক, রাষ্ট্রায়ত্ত সংস্থা বা স্বশাসিত প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্ব পেলেও তাঁকে একাধিক সরকারি গাড়ি দেওয়া হবে না। সম্প্রতি অর্থমন্ত্রকের তরফে এমনই নির্দেশ জারি হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান বা আধা-সরকারি সংস্থার গাড়ি ব্যবহারে কড়াকড়ি করা হয়েছে। সরকারি কাজ বা অনুমোদিত সরকারি সফর ছাড়া ওই সব সংস্থার গাড়ি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, ২০২২ সালের ১ সেপ্টেম্বর স্টাফ কার ব্যবহারের নিয়ম নিয়ে একটি মাস্টার অফিস মেমোরান্ডাম জারি করেছিল অর্থমন্ত্রক। সর্বশেষ নির্দেশিকায় কেন্দ্র আবারও স্পষ্ট করেছে, সমস্ত মন্ত্রক ও দপ্তরকে এই নিয়মগুলি কঠোরভাবে মেনে চলতে হবে।
  • Link to this news (বর্তমান)