• কৃষি দপ্তরের অভিযান, শোকজ ৬ সার ব্যবসায়ীকে
    বর্তমান | ৩০ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: সার নিয়ে বিধানসভায় ময়নাগুড়ির বিধায়ক ডালিম রায় প্রশ্ন তোলার পরই নড়েচড়ে বসল কৃষি দপ্তর। এরপর কৃষি দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যেই শোকজ করা হয়েছে ৬ জন সার ব্যবসায়ীকে। তাঁদের মধ্যে এক সার ব্যবসায়ীকে নির্দিষ্ট একটি সামগ্রী বিক্রি বন্ধ রাখতে বলেছে দপ্তর। কৃষি দপ্তরের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে কথাও বলা হচ্ছে। 

    জলপাইগুড়ি জেলার ডিডিএ অ্যাডমিন বাবলু সাঁতরা বলেন, কৃষকদের বলা হয়েছে সারের বস্তায় যে দাম রয়েছে সেই টাকাই দেবেন। কেউ অতিরিক্ত টাকা নিলে আমাদের জানাবেন। পাশাপাশি আধিকারিক বলেন, কোনো ব্যবসায়ী যদি অতিরিক্ত টাকা নেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টাকাও ফেরত দিতে হবে। অন্যদিকে, কৃষি দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে সারের ও কীটনাশকের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যে ব্যবসায়ীরা হিসেবের খাতা ঠিকমতো আপডেট করেননি। এছাড়া ক্যাশ মেমোতে সমস্যা, স্টক রেজিস্টারে গরমিল রয়েছে সেইসব ব্যবসায়ীদের শোকজ করা হয়েছে। লাগাতার এই অভিযান চলছে বলেও জানিয়েছে কৃষি দপ্তর।
  • Link to this news (বর্তমান)