• বর্ষায় 'নতুন বিপদ', ঘরে সামান্য স্লিপ খেয়ে চলে গেল তরতাজা প্রাণ! কীভাবে হল দুর্ঘটনা?
    News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
  • জানা গিয়েছে, মৃতের নাম শান্তনু মণ্ডল। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বেশ কিছুক্ষণ ধরে চলা বৃষ্টির পর তিন তলার ছাদে জমে থাকা জল নিষ্কাশন করতে উঠেছিলেন শান্তনুবাবু। বৃষ্টি থামার পর ছাদের ড্রেনে জমে থাকা পাতা ও জল সরাতে গিয়েছিলেন তিনি। প্রাথমিক অনুমান, জল জমে শ্যাওলা বা ভিজে পিচ্ছিল হয়ে যাওয়া ছাদে অসাবধানতাবশত পা পিছলে যায় তাঁর। ভারসাম্য রাখতে না পেরে তিন তলার কার্নিশ টপকে সোজা নিচে পড়েন ৪২ বছরের এই ব্যক্তি।

    জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি পেশায় একসময় একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন। বর্তমানে বৃদ্ধা মায়ের সঙ্গে নিউমার্কেট এলাকার বাড়িতেই বসবাস করতেন। ঘটনার পরে দেহ দেখে পরিচারিকা চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত পুরো এলাকা। তাঁর আর্ত চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা।

    গুরুতর আহত অবস্থায় শান্তনু বাবুকে উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের এই খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা ও স্বজনেরা। অন্যদিকে খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে এমন ঘটনা দেশে আশপাশের মানুষজন ভাষা হারিয়ে ফেলেছেন।
  • Link to this news (News18 বাংলা)