NEET বিতর্কের মধ্যেই ফের মেডিক্যালের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল। এ বার এই অভিযোগ উঠেছে ওডিশায়। সেখানে মেডিক্যালের পিজি পরীক্ষা (All Odisha Medical PG Examination) চলার সময়েই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেও ওডিশার বেহরামপুরে একটি বেসরকারি মেডিক্যাল থেকে ওই প্রশ্ন বাইরে চলে আসে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। যদিও একে প্রশ্নপত্র ফাঁস বলতে রাজি নন আধিকারিকরা। তবে এই নিয়ে বিতর্ক শুরু হতেই তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
কড়া পদক্ষেপ করতে আইন
চলতি বছর NEET-প্রশ্নপত্র ফাঁস হতেই ওই পরীক্ষা বাতিল করে দেয় কেন্দ্র। তাতেই বিতর্ক মেটেনি। প্রশ্নফাঁস কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। এর রেশ ছড়িয়ে পরে দেশের অন্য জায়গাতেও। এই বিষয়ে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন করার কথা বলেও কেন্দ্র। এই নিয়ে বিল পাস হয়েছে সংসদে। তবে এর পরেও মেডিক্যাল কলেজের প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কী অভিযোগ ওডিশায়?
ওডিশা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (OUHS)-এর অধীনে আয়োজিত স্নাতকোত্তর চিকিৎসা বিষয়ক পরীক্ষার সময় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৩-২৬ ব্যাচের জন্য গত ২৭ জুলাই ২০টিরও বেশি বিষয়ে আয়োজিত MD এবং MS পরীক্ষার সময় এই বিতর্কের সূত্রপাত হয়। এই নিয়ে ওডিশার বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়াদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ধর্মেন্দ্র প্রধান নিজেও এই রাজ্য থেকেই নির্বাচিত সাংসদ।
কী জানিয়েছেন আধিকারিকরা?
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার, আধিকারিকরা জানিয়েছেন, , গত ২৭ জুলাই অল ওডিশা মেডিক্যাল পিজি পরীক্ষা-র লিখিত পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছিল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় জেনারেল সার্জারি (এমএস/এমডি) কোর্সের দ্বিতীয় প্রশ্নপত্রটি। এই নিয়ে বিতর্ক শুরু হতেই তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। প্রশ্নপত্র বিতরণের কয়েক মিনিটের মধ্যেই বেহরামপুরের এমকেসিজি (MKCG) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে কেউ তা বাইরে পাঠিয়ে দেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা। কী ভাবে ওই প্রশ্ন পত্র বাইরে আসে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে মেডিক্যালের পিজির লিখিত পরীক্ষা। আগামী ১ এবং ৫ অগস্ট আরও দু’টি পেপারের পরীক্ষা গ্রহণ হবে। ওই দু’দিন যাতে কেউই ,মোবাইল ফোন বা কোনও রকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে না পারেন তাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এমকেসিজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আধিকারিক হরেকৃষ্ণ দলাই।
এক নজরে:
FAQ
কোথায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে?
মেডিক্যাল কলেজের পরীক্ষা চলার সময়ে প্রশ্নপত্র বাইরে চলে আসার অভিযোগ উঠেছে ওডিশা রাজ্যে।
কী পরীক্ষা চলছে?
অল ওডিশা মেডিক্যাল পিজি পরীক্ষা-র লিখিত পরীক্ষা চলছে।
কীভাবে প্রশ্নপত্র বাইরে আসে?
এমএস এবং এমডি পরীক্ষা চলাকালীন হল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে আসে।
কবে থেকে শুরু হয়েছে পরীক্ষা?
২১ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হয়েছে।
কবে ওই প্রশ্ন বাইরে আসে?
গত ২৭ জুলাই এই পরীক্ষার প্রশ্নপত্র বাইরে চলে আসে।
আবার কবে পরীক্ষা হবে?
আগামী ১ এবং ৫ অগস্ট আরও দু’টি পেপারের পরীক্ষা গ্রহণ হবে।
কী জানিয়েছেন আধিকারিকরা?
একে প্রশ্নপত্র ফাঁস বলতে রাজি নন আধিকারিকরা। তবে বিতর্ক শুরু হওয়ায় তদন্ত শুরু করেছেন তাঁরা।
কী পদক্ষেপ করা হচ্ছে?
পরবর্তী পরীক্ষার দিনে মোবাইল ফোন বা কোনও রকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।