• Breaking News Live: মরক্কো-স্পেন সীমান্তে প্রবল উত্তেজনা, অন্তত ৯ অভিবাসীর মৃত্যু
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • মরক্কো থেকে স্পেনের সেউতা (Ceuta)-য় অবৈধভাবে ঢোকার সময়ে কমপক্ষে ৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মরক্কোর উপকূল থেকে সমুদ্রপথে সাঁতরে এবং স্থলভাগের সীমান্ত বেড়া টপকে হাজারো মানুষ ঢোকার চেষ্টা করছেন। বিপজ্জনক এই যাত্রায় বৃহস্পতিবার অন্তত ৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেন সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে।

    সকালের ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন লাইনে বড়সড় বিপত্তি। ভদ্রেশ্বরের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত।আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ ব্যান্ডেলের দিকে যাওয়ার সময় আচমকাই ইঞ্জিনটি বেলাইন হয়ে যায়।আপ লাইন ও রিভার্স লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে শুধুমাত্র একটি ডাউন লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।

    মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। একটি চারতলা বাড়ির বড় অংশ আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও ৪ থেকে ৮ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা । তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে অভিযান।

    রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে শুক্রবার (৩১ জুলাই) ড্রোন হামলার পরে একটি জ্বালানি কেন্দ্র ও কয়েকটি গুদামে আগুন লাগে। এই তথ্য জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ। ভলগোগ্রাদে রাশিয়ার বড় তেল সংস্থা লুকঅয়েলের একটি তেল শোধনাগার রয়েছে। হামলায় আহত হয়ে পাঁচ জন চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন। একই সময়ে পাশের রোস্তভ অঞ্চলের গুকোভো শহরেও ড্রোন হামলা হয়। সেখানে এক মহিলা আহত হয়েছেন বলে জানিয়েছেন রোস্তভের গভর্নর ইউরি স্লিউসার।

    নিম্নচাপের প্রভাব কাটলেও এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না বাংলার। শুক্রবার সকালের দিকেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বৃষ্টির দাপট কমলেও আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কিছুটা কম হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট অব্যহত থাকবে।

  • Link to this news (এই সময়)