• ভদ্রেশ্বরে বেলাইন মালগাড়ির ইঞ্জিন, হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে গিয়ে বিপত্তি ভদ্রেশ্বরে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান মেন লাইন দিয়ে ট্রেনটি ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। সেই সময়ে ভদ্রেশ্বরের কাছে সকাল ৮টা ১৫ নাগাদ মালগাড়ির ইঞ্জিনটি বেলাইন হয়ে যায়। ঘটনায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

    শেওড়াফুলির জিআরপি সূত্রে খবর, একটি মালগাড়ি শুক্রবার সকালে হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। সেই সময়ে সকাল, সকাল ৮টা ১৫ নাগাদ মালগাড়িটির ইঞ্জিন বেলাইন হয়ে যায়। এর ফলে, আপ ও রিভার্স লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বর্তমানে শুধুই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

    রেলের তরফে জানা গিয়েছে, ইঞ্জিনটি লাইনে তোলার কাজ চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। এই দুর্ঘটনার কারণে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। সকালে ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় ভোগান্তিতে যাত্রীরা। CPRO-র সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

  • Link to this news (এই সময়)