• দেড়শো মিটারে থানা, তাও রক্ষে নেই! আমতায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে লুটিয়ে পড়ল যুবক
    News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
  • : থানার অদূরে যুবককে ধারালো অস্ত্রের কোপে জখম ১, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর, চাঞ্চল্য এলাকায়! আমতা থানার অদূরে কলেজ মোড় এলাকায় প্রকাশ্যে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম শেখ ছোট্টু (৩৫)। তিনি কলেজ মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা। ওই দিন সন্ধ্যায় তিনি এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়েই আচমকা এক যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয় এবং সজোরে তাঁর পিঠে কোপ মারে। ছুরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে, স্থানীয় মানুষের নজর পড়তেই সুযোগ বুঝে অভিযুক্ত দ্রুত চম্পট দেয়। বাসিন্দারা তৎক্ষণাৎ রক্তাক্ত শেখ ছোট্টুকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করেন।

    পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম লকাই সিং। তিনি আহত শেখ ছোট্টুরই প্রতিবেশী। প্রাথমিক অনুমানের ভিত্তিতে পুলিশের ধারণা। তবে ব্যক্তিগত কোনও বিবাদের জেরে, এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলেও অনুমান। তবে হামলার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এই ছুরি মারার ঘটনা সেখান থেকে আমতা থানার দূরত্ব মাত্র ১৫০ মিটার।

    জনবহুল ওই স্থানে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি নিয়মিত পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকে বলেও জানা যায়, স্থানীয়দের কথায়। জনবহুল এলাকার মাঝে প্রকাশ্যে এমন প্রাণঘাতী হামলায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পলাতক অভিযুক্ত লকাই সিংয়ের খোঁজে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে।
  • Link to this news (News18 বাংলা)