তৃণমূল জমানায় উত্থান, গৃহ শিক্ষক থেকে বালি মাফিয়া...‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের কাহিনি
News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
বালি-পাথরের অর্থনীতি। অন্ধকারের অর্থনীতি। অভিযোগ, বাম আমলে দাপট দেখিয়েছেন কমল খান। এগারোয় পালাবদলের পর উত্থান টুলু মণ্ডলদের। দেশের উন্নতির রথ ছোটে অর্থনীতির চাকায়। অন্ধকার জগতেও অর্থনীতি আছে। অন্ধকারের অর্থনীতি। সেখানেও বিপুল টাকার কারবার। কোটি কোটি টাকা বিনিয়োগ। কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু, গোটাটাই বেআইনি এবং বেনিয়মের। অনেকে বলেন, পশ্চিমবঙ্গে এমন একটি জেলা আছে যার নিজস্ব অর্থনীতি আছে…অন্ধকারের অর্থনীতি। পাথর, বালি, কয়লার অর্থনীতি। জেলার নাম বীরভূম। লালমাটির জেলা। ছোটনাগপুর মালভূমি। সোনার পাথরবাটি হয় না, কিন্তু, মহম্মদবাজার, দুবরাজপুর, এবং রাজনগরে পাথরই সোনা। প্রকৃতির ভাণ্ডার। এখানেই লুটেরাদের সাম্রাজ্য। পাথর আর বালির ‘বারমুডা ট্রায়াঙ্গল’।
আরও পড়ুন– হোটেলের ঘরে বিছানার ঠিক সামনে কেন আয়না থাকে? অনেকেরই অজানা এই চমকপ্রদ কারণ!
বাম আমলে এই এলাকায় যাঁর দাপটের কথা বারবারই শোনা গিয়েছে, তিনি কমল খান। স্থানীয়দের অভিযোগ, এই কমল খান-ই নাকি বীরভূমে পাথরের বেআইনি কারবারের অন্যতম পথপ্রদর্শক। সরকারি সম্পত্তি বেচে যে টাকা রোজগার করা যায়, সেই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন বলে অভিযোগ। ২০১১ সাল পর্যন্ত এই কমলের আলোতেই উজ্জ্বল ছিল পাথর-বালির বারমুডা ট্রায়াঙ্গল। এগারোয় পালাবদলের পর এই অঞ্চলেও পালাবদল হয়। বালি-পাথরের দুনিয়ায় নতুন মাতব্বর, নতুন প্রভাবশালী।
আরও পড়ুন– সেবাশ্রয় কর্মসূচিতে কোটি কোটি টাকার সরকারি ওষুধের ব্যবহার! প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট
২০২৫ – নিউটাউনে গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধারের সূত্রে টুলুর নাম
টাকা উদ্ধারের ঘটনা রাজ্য পুলিশের STF, CID-র বারবার তলব
–
২০২৬ – অবৈধভাবে বালি মজুতের অভিযোগ
টুলুর নামে পুলিশে নালিশ মহম্মদবাজারের BLRO-র
সময়টা ২০০০ সাল। প্রথম দিকে দিনমজুর হিসেবে ক্রাশারে আসা লরিতে পাথর বোঝাই করত টুলু। তবে বেশি দিন সেই কাজ করেননি। লরিচালকদের সঙ্গে চুক্তি করে লরিতে পাথর বোঝাই করার বরাত নেওয়া শুরু করেন। মূলধন ছাড়া ব্যবসা। সেই মুনাফার টাকাতেই ২০১০ সালের মধ্যে কিনে ফেলেন পুরনো একটা লরি। সেই লরিতে শুরু হয় পাথর সরবরাহ। বছর কয়েকের মধ্যে আরও দুটো পুরনো লরি কিনে টুলু হয়ে ওঠেন ছোটখাটো পাথর ব্যবসায়ী।
২০১১-র পর থেকে বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান। মঞ্চে দাপট…ময়দানেও দাপট। অনেকে বলেন, কেষ্ট মণ্ডলের অনুমতি ছাড়া নাকি লালমাটির জেলায় গাছের পাতাও নড়তো না। সবুজের বাংলায় বদলে যায় বালি-পাথরের মেশিনারির রংও। কমল খানকে সাইডলাইন করে উঠে আসেন নতুন প্রভাবশালীরা। স্থানীয়দের দাবি, তেমনই এক নক্ষত্রের নাম টুলু মণ্ডল। বাড়িতে পড়ানো থেকে বালি মাফিয়া…পাথর সম্রাট। বুধবার এই টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধার করেছে পুলিশ।