Big Breaking: প্রায় ২০ বছর পরে আবার কলকাতায় তসলিমা নাসরিন। শুক্রবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। পরনে সাদা লালপাড় শাড়ি। কলকাতায় নেমে আবেগতাড়িত হয়ে লেখিকা বলেন, ‘খুবই ভালো লাগছে।’ প্রসঙ্গত, শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে তসলিমা লিখেছিলেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’
সেক্যুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য নামের দু’টি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় এসেছেন লেখিকা। ওই দুই সংগঠনের নেতৃত্ব ওসমান মল্লিক এবং মোহিত রায় ছাড়াও এন সি পি দলের পক্ষে শিউলি সাহা এবং তসলিমার অনুরাগীদের একাংশ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। লেখিকার জন্য বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।
বিস্তারিত আসছে...