• ২১ জুলাই মামলায় কালীঘাট তৃণমূলকে বিচারপতির কড়া সতর্কবার্তা, আদালতের নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
    দৈনিক স্টেটসম্যান | ৩১ জুলাই ২০২৬
  • ২১ জুলাই শহীদ সমাবেশকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানিতে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে কড়া সতর্কবার্তা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আদালতের নির্দেশ ভবিষ্যতে অমান্য করা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি।

    মামলার বয়ান অনুযায়ী একুশে জুলাই শহীদ সমাবেশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বিড়লা প্লানেটোরিয়ামের সামনে শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছিলেন।

    শুক্রবার সেই মামলার শুনানিতে,ডেরেক ও’ব্রায়নের ২১জুলাই অনুমতি সংক্রান্ত মামলার শুনানিতে জয়েন্ট কমিশনার অব পুলিশের পক্ষ থেকে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়। শুনানিতে বিচারপতি ডেরেক ও’ ব্রায়ানের পক্ষের আইনজীবী অর্ক কুমার নাগের কাছে জানতে চান, ২১ জুলাইয়ের শহীদ সমাবেশকে কেন্দ্র করে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে কোনও আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছিল কি না। জবাবে ডেরেক ও’ব্রায়নের আইনজীবী জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

    অন্যদিকে, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতকে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে তাঁর অভিযোগ, আদালত সর্বোচ্চ ২,৫০০ জনের জমায়েতের অনুমতি দিলেও আয়োজক কমিটি সেই নির্দেশ পুরোপুরি মানেনি। পাশাপাশি, ক্যাথিড্রাল রোড খালি রাখার যে নির্দেশ ছিল, তাও যথাযথভাবে পালন করা হয়নি। সমস্ত বিষয় বিবেচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য স্পষ্ট করে দেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)