• পাঠাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য! হামিম গ্রেফতারের পরে বৈঠকে DGP - STF
    News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
  • বর্ধমানের রেনেসাঁ উপনগরী থেকে জঙ্গিোগ সন্দেহে বঙ্গ পুলিশের এসটিএফ-র জালে এক যুবক৷ নাম হামিম মণ্ডল৷ সূত্রের খবর, সাজ্জাদ ভাট গোষ্ঠীর সরাসরি সদস্য নয় এই হামিম মণ্ডল। তাকে এরাজ্যে ব্যবহার করা হচ্ছিল। এ রাজ্য থেকে কাশ্মীরে সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে তিনি দাবি করেছিলেন তার কাছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক তথ্য রয়েছে। তবে তিনি স্লিপার সেল এর কাজ করছিলেন না। তিনি মূলত খবরা-খবর দেওয়ার কাজ করতেন এখান থেকে। হামিমকে জিজ্ঞসাবাদ করে bengal stf এমন টাই তথ্য পেয়েছে বলেই সূত্রের খবর।

    এখানেই শেষ নয়, তদন্তকারীদের দাবি, এই হামিমের কাশ্মীরে পাঠানো বিভিন্ন তথ্যের মধ্যে বেঙ্গল এসটিএফ তথ্য পাওয়ার গিয়েছে৷ দেখা গিয়েছে, সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লোকেশন পাঠাত। যদিও তার কতটা সত্যতা রয়েছে সেটা যাচাই করছে এ বেঙ্গল এসটিএফ।

    যেহেতু মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে প্রসঙ্গ উঠেছে সেই কারণে রাজ্য পুলিশের ডিজিপি শীঘ্রই এসটিএফ ও ডিরেক্টর অফ সিকিওরিটি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে।

    আরও পড়ুন : রেনেসাঁ টাউনশিপে STF-এর অভিযান! জইশ-যোগের অভিযোগে ধৃত হামিম মণ্ডল

    বর্ধমান শহরের রেনেসাঁ আবাসন এবং খাগড়াগড় বিস্ফোরণ স্থলে দূরত্ব মেরেকেটে ২ কিমি। রেনেসাঁ আবাসন ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ সংযোগস্থলে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও GT Road ক্রসিং এর কাছে। এই জায়গা থেকে খুব সহজে উত্তরমুখী রাস্তা ধরে চলে যাওয়া যায় মঙ্গলকোট, বীরভূম এবং উত্তরবঙ্গ। পাশেই, নবাবহাট বাসস্ট্যান্ড, যেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের দূরপাল্লার বাস চলে।

    বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের জিম থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম দু’মাস ধরে বর্ধমানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান , পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে হামিম। যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে।

    আরও  পড়ুন পুরনো স্মৃতি নিয়ে নতুন সময়ে ফেরা তসলিমার, লাল পাড় সাদা শাড়িতে সেজে ছবি পোস্ট কবির! ফিরছেন কলকাতায়…

    রেনেসাঁ উপনগরীর রোহিনী 9-এর তৃতীয় তলা থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। বাবা মনিরুদ্দিন মণ্ডল সেখানে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। ভোটের ফল প্রকাশে পর থেকেই সেখানে থাকছিলেন তাঁরা। মনিরুদ্দিন তাঁর বাড়ি মন্তশ্বরের কুসুমগ্রামে বলে জানিয়েছিলেন। এসটিএফের সহায়তায় বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড হামিমকে গ্রেফতার করে।
  • Link to this news (News18 বাংলা)