• ‘ভারতীয় নাবিকদের উপরে হামলা...’, আরাঘচিকে বার্তা জয়শঙ্করের, হরমুজ় প্রণালী নিয়ে বাড়ছে উদ্বেগ
    এই সময় | ০১ আগস্ট ২০২৬
  • যুদ্ধ থামলেও হরমুজ় প্রণালী নিয়ে টানাপড়েন অব্যাহত। গত দু’মাসে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জন ভারতীয় নাবিকের। আহত বহু। শুক্রবার এই নিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ‘কোনও পরিস্থিতিতেই বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের উপরে হামলা মেনে নেওয়া যায় না।’

    কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় আরাঘচিকে ফোন করেন জয়শঙ্কর। বাণিজ্যিক জাহাজ এবং ভারতীয় নাবিকদের উপরে হামলার তীব্র নিন্দা করেন তিনি। একই সঙ্গে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জয়শঙ্কর। পরে নিজের X হ্যান্ডলে বিদেশমন্ত্রী বলেন, ‘ভারত সব সময়ে আলোচনা ও কূটনীতির পক্ষে।’ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আরাঘচি তাঁকে অবহিত করেছেন বলেও নিজের পোস্টে লিখেছেন তিনি।

    এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS)-এর বৈঠকেও দেশি ও বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করা ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ায় থাকা নাবিক এবং তাঁদের পরিবারের কাছে দ্রুত সব রকমের তথ্য পৌঁছে দেওয়া, জরুরি পরিস্থিতিতে সাহায্য করা এবং প্রয়োজনে কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছেন।

    এর মধ্যে গত ১৬ জুলাই হরমুজ়গামী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনও। জাহাজের মালিক, ম্যানেজার এবং আরপিএসএল সংস্থাগুলিকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ় সংলগ্ন জলপথে যাতায়াতের সময় জাহাজগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।

    হরমুজ় প্রণালী ঘিরে অনিশ্চয়তার জেরে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এক দিকে কূটনৈতিক স্তরে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তার বার্তা দিচ্ছে নয়াদিল্লি, অন্য দিকে, ঝুঁকিপূর্ণ জলপথে ভারতীয় নাবিকদের না পাঠানোর মতো একাধিক সতর্কতামূলক পদক্ষেপও করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

    উত্তর: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সেয়েদ আব্বাস আরাঘচিকে ফোন করেছিলেন।

    উত্তর: বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা, হরমুজ় প্রণালী ঘিরে পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত নিয়ে আলোচনা হয়েছে।

    উত্তর: কোনও পরিস্থিতিতেই বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের উপর হামলা না করার বার্তা দিয়েছেন তিনি। ভারত এমন হামলার নিন্দা করে বলেও জানিয়েছেন।

    উত্তর: নাবিকদের দ্রুত তথ্য দেওয়া, জরুরি পরিস্থিতিতে সহায়তা করা এবং প্রয়োজন হলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে একটি নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    উত্তর: ১৬ জুলাই জারি করা নির্দেশিকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ়গামী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ না করার কথা বলা হয়েছে।

    উত্তর: পারস্য উপসাগর ও হরমুজ় সংলগ্ন জলপথে যাতায়াতের সময় জাহাজগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)