বিউ সরকার: বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট তৈরি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সম্প্রতি টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। ওই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করার পর পুরো ঘটনার বিবরণ দিয়ে একটি সংক্ষিপ্ত তথ্য রিপোর্ট তৈরি করেছে ইডি।
জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই এই প্রাথমিক রিপোর্টটি দিল্লির কেন্দ্রীয় সদর দপ্তরে পাঠানো হবে। দিল্লির শীর্ষ আধিকারিকেরা রিপোর্ট খতিয়ে দেখার পর সবুজ সঙ্কেত দিলেই টুলু মণ্ডলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইসিআইআর (ECIR) বা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করে তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে।