• দফায় দফায় বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
    এই সময় | ০১ আগস্ট ২০২৬
  • দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। অবহাওয়া দপ্তর জানিয়েছে, ৮ অগস্ট বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে আরও একটি নিম্নচাপ। ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।

    শনিবার সকাল থেকে কলকাতার আকাশে কখনও রোদ, আবার কখনও মেঘলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং চড়া রোদের কারণে অস্বস্তি বোধ করবেন শহরের বাসিন্দারা।

    শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট।

    ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আগামী সপ্তাহেও চলবে বৃষ্টি। যার জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    হ্যাঁ। শনিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

    আকাশে কখনও রোদ, কখনও মেঘ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে।

    পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি।

    শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে।

  • Link to this news (এই সময়)