• পদ্মার রানিকে স্বাদে টক্কর দিতে পারে এপার বাংলার শুধুই 'এই' নদীর ইলিশ, বলুন তো কোন নদীর মাছ?
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • বর্ষাকাল ও ইলিশ বাঙালির চিরন্তন আবেগ। মাছে ভাতে সুখে থাকতে চাওয়া বাঙালির কাছে ইলিশ আলাদা মাত্রা এনে দেয়। স্বাদ ও গন্ধে ইলিশ বাঙালি হেঁশেলে রাজকীয় মাত্রা এনে দেয়। আর এই ইলিশ যদি হয় নদীর, তাহলে তো আর কথাই নেই। কারণ নদীর ইলিশের স্বাদ সমুদ্রের ইলিশের থেকে অনেকগুণ বেশি। পূর্ব মেদিনীপুর জেলায় একসময় বিভিন্ন নদ নদীতে ইলিশ মাছ পাওয়া যেত। রূপনারায়ণের ইলিশ মাছ স্বাদ ও গন্ধের দিক থেকে সমানতালে পাল্লা দিত অপার বাংলার পদ্মা নদীর ইলিশ মাছের সঙ্গে। এপার বাংলা ইলিশ মানে বিখ্যাত ছিল কোলাঘাটে রূপনারায়ণ নদের ইলিশ।

    রূপনারায়ণের ইলিশ৷ স্বাদে এবং গন্ধে যার জুড়ি মেলা ভার৷ একসময় সিনেমা থেকে সাহিত্য সবেই কোলাঘাটের রূপনারায়ণের ইলিশের কথা উল্লেখ রয়েছে। কোলাঘাটের রূপনারায়ণের সেই ইলিশ ক্রমশ ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। দিন যত এগোচ্ছে ততই রূপনারায়ণ যেন বন্ধ্যা হয়ে পড়েছে। দিন দিন কোলাঘাটের ইলিশ কমতে কমতে এখন প্রায় শূন্য হয়ে পড়েছে। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে উঠে আসছে বেশ কিছু তথ্য। প্রথমত নদীতে দূষণ, দ্বিতীয়ত নদীর নাব্যতা কমেছে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় দিন দিন কমছে ইলিশের জোগান। কোলাঘাটে রূপনারায়ণে ইলিশের দেখা নেই।

    কোলাঘাটের রূপনারায়ণের ইলিশের সুনামের কারণ আছে, তা মানেন ইলিশ প্রিয় বাঙালির। কারণ কোলাঘাটের ইলিশের স্বাদ পদ্মা বা দিঘার ইলিশের থেকে কিছুটা হলেও আলাদা৷ যদিও সেই সুনাম এখন সুখস্মৃতি বলেই হা-হুতাশ করেন কোলাঘাটের বাসিন্দারা। এ প্রসঙ্গে, কোলাঘাটের বাসিন্দা অসীম দাস জানান, ‘কোলাঘাটে সেভাবে ইলিশের দেখা নেই। একসময় প্রচুর কোলাঘাটের ইলিশ পাওয়া যেত। এখন সবই তা স্মৃতি। বাজারে কোলাঘাটের ইলিশের নামে যা বিক্রি হচ্ছে, তা কোনওটাই কোলাঘাটের নয়। অসাধু মৎস্যজীবীদের এক প্রকার চক্রান্ত। জেলে মাঝি নৌকোতে একটা দুটো ইলিশ উঠে আসে।”

    পরিবেশগত কারণে দিন দিন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন নদ নদীতে ইলিশ মাছের যোগান কমেছে। রূপনারায়ণের কোলাঘাটের ইলিশ প্রায় হারিয়ে যেতে বসেছে। কোলাঘাটের ইলিশের প্রতি মাতপ্রেমী বাঙালির আলাদা আবেগ কাজ করে আর তারই সুযোগ নিচ্ছে একশ্রেণির অসাধু জেলে মাঝি ও মৎস্য ব্যবসায়ীরা। এমনটাই মনে করছেন কোলাঘাটে বাসিন্দা-সহ বেশ কিছু স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।
  • Link to this news (News18 বাংলা)