• ২১ জুলাই: কালীঘাট তৃণমূলের  সভা নিয়ে হাইকোর্টের অসন্তোষ
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভা নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। অভিযোগ, আদালত যে সংখ্যক মানুষ নিয়ে জমায়েতের অনুমতি দিয়েছিল, তার চেয়ে বেশি মানুষের ভিড় হয়েছিল সেখানে। শুক্রবার এবিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। রিপোর্টে উল্লেখ, কালীঘাট তৃণমূলের জমায়েতের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। যান চলাচলেও সমস্যা হয়েছে। রাজ্যের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। কালীঘাট তৃণমূলকে সতর্ক করে তিনি বলেছেন, ‘ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ করা হবে।’
  • Link to this news (বর্তমান)