নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলার গোডাউন বিপর্যয়ের পর রাজ্যের নির্মীয়মাণ ছয় তলা বা তার বেশি বহুতলের নির্মাণের খুঁটিনাটি খতিয়ে দেখতে গঠিত ১১ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির রদবদল করল নবান্ন। শুক্রবার মুখ্য সচিবের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কমিটির চেয়ারপার্সন করা হয়েছে পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্যকে। আগে এই দায়িত্বে ছিলেন আইএএস অফিসার রাজেশ পান্ডে। কমিটিতে বিভিন্ন দপ্তরের ১১ জন সদস্য থাকবেন। তাঁদের মধ্যে পুর ও নগরোন্নয়ন, বিপর্যয় মোকাবিলা, শ্রম দপ্তর, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, পূর্ত, অগ্নি ও আপৎকালীন পরিষেবা সহ একাধিক দপ্তরের সেক্রেটারি বা সিনিয়র স্পেশাল সেক্রেটারি সমপদমর্যাদার আধিকারিকরা থাকবেন।