• কুকুরকে বাঁচাতে গিয়েই রক্তারক্তি কাণ্ড, অকালে চলে গেল তরতাজা প্রাণ! আহত আরও অনেকে
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • স্বরূপনগরের তেতুলিয়া খালধার সংলগ্ন সুইচগেট এলাকায় একটি যাত্রীবোঝাই অটো উল্টে গিয়ে নিহত এক। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুনগ্রাম ও দুর্গাপুর এলাকা থেকে কয়েকজন যাত্রী জলেশ্বর তরঙ্গাহাটির উদ্দেশ্যে একটি অটোয় করে যাচ্ছিলেন।

    তেতুলিয়া খালধার সংলগ্ন স্লুইসগেট এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ একটি কুকুর রাস্তার সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে অটোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি উল্টে যায়। দুর্ঘটনার পর অটোর সকল যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্বরূপনগরের সাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

    সেখানে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন আহত ব্যক্তির মৃত্যু হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার ওপর হঠাৎ কুকুর চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এর ফলেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়য়েছে এলাকায়। সাধারণ মানুষ বলছেন, অটো বাসকদের আরও সাবধান হওয়া উচিত। তাছাড়াও রাস্তাঘাটে যাতে গবাদি পশু বা কুকুর, ছাগলের উৎপাত না হয়, তারজন্য প্রশাসনের নজরদারির দাবিও জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (News18 বাংলা)