• পিঙ্ক কার্ডেই সরকারি বাসে বাসভাড়া মুকুব! এখনও আবেদন না করে থাকলে, জেনে নিন উপায়
    প্রতিদিন | ০১ আগস্ট ২০২৬
  • পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। গত ১ জুন থেকে মহিলারা সরকারি বাসে ফ্রি ভ্রমণ করতে পারছেন। এতদিন যে কোনও একটি আধার কার্ড-ভোটার কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছিলেন মহিলা যাত্রীরা। তবে সেটা বেশিদিন নয়, মহিলাদের সরকারি বাসে ফ্রি ভ্যালু টিকিট পেতে আগেই ‘পিঙ্ক কার্ড’-এর কথা ঘোষণা করেছিল সরকার। কথা ছিল ১ আগস্ট থেকেই সরকারি বাসে যাত্রার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে সেই কার্ড।

    তবে আগে পিঙ্ক কার্ড তৈরিতে ২ মাসের সময়সীমা দেওয়া হলেও, এখনই কড়াকড়ি করা হচ্ছে না। কারণ কার্ড তৈরি করতে কোথায়, কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে এখনও অনেক যাত্রীই সন্দিহান। পরিবহণের দপ্তরের তরফে জানানো হয়েছে, অফলাইন এবং অনলাইন- দু’ভাবেই করা যাবে পিঙ্ক কার্ডের আবেদন।

    অনলাইনে কীভাবে করবেন আবেদন?

    অফলাইনেও করা যাবে আবেদন-
    যদি কোনও মহিলা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে তাঁদের বিডিও-র কাছে যেতে হবে। পুরসভা এলাকায় যাঁরা থাকেন, তাঁদের সেখানে গিয়েই নির্দিষ্ট আবেদন পূরণ করতে হবে। ভেরিফিকেশনের পরেই পিঙ্ক কার্ড হাতে পাবেন আবেদনকারীরা।
  • Link to this news (প্রতিদিন)