কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস-এর (Combined Medical Services Examination) পরীক্ষা রয়েছে ২ অগস্ট, রবিবার। তাই এ দিন ব্লু ও গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে। দেখে নিন ব্লু ও গ্রিন লাইনের পরিবর্তিত সময়সূচি।
কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা (Combined Medical Services Examination 2026)-এর কথা মাথায় রেখে আগামিকাল, রবিবার, ২ অগস্ট মেট্রো পরিষেবায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, এ দিন পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে সকাল ৭টা থেকেই ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মেট্রো চলাচল শুরু হবে।
সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে ৩০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। সকাল ৯টা থেকে রবিবারের স্বাভাবিক সূচি মেনে মেট্রো চলবে।
ব্লু লাইন ও গ্রিন লাইন— উভয় রুটেই দিনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি, তা অপরিবর্তিত থাকবে।
২ অগস্ট ২০২৬ (রবিবার) কলকাতা মেট্রো সার্ভিস কটা থেকে শুরু হবে?
ব্লু লাইন এবং গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে মেট্রো চলাচল শুরু হবে।
কেন এই সিদ্ধান্ত?
২ অগস্ট কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা ২০২৬ রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত মেট্রো রেলের।