• রবিবার মেট্রোর সময় বদল, এই সপ্তাহে ক'টায় ছাড়বে ফার্স্ট ট্রেন?
    আজ তক | ০২ আগস্ট ২০২৬
  • রবিবার, ২ অগাস্ট কলকাতা মেট্রোর সূচি বদল। ব্লু লাইনে আরও সকাল সকাল মিলবে পরিষেবা। ক'টা থেকে চলবে ট্রেন? 

    মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার রয়েছে কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস পরীক্ষা। আর সে কারণেই ব্লু ও গ্রিন লাইনে আরও সকালে মেট্রো চালুর কথা জানানো হয়েছে। 

    সাধারণত রবিবার ব্লু এবং গ্রিন লাইনে সকাল ৯টা থেকে শুরু হয় পরিষেবা। তবে ২ অগাস্টের জন্য তা আরও এগিয়ে সকাল ৭টা করা হয়েছে। পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সুবিধার্থে এই সূচির পরিবর্তন বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।  ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) লাইনে এই রবিবার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। 

    ৩০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে রবিবার সকাল ৭টা থেকে। তারপর উভয় লাইনেই সময়সূচি স্বাভাবিক করা হবে। 

    রবিবার ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আবার মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোটিও ছাড়বে সকাল ৭টায়। পাশাপাশি দমদম থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫ মিনিটে। 

    একই ভাবে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে প্রথম মেচ্রো ছাড়বে সকাল ৭টায়। আবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো মিলবে ওই একই সময়ে। 

    তবে উভয় রুটেই দিনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।  

    যদিও সাধারণ রবিবারের মতো পরিষেবা চালু থাকলেও ইয়ালো লাইনে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর রুটের প্রথম মেট্রো শুরু হবে সকাল ১০টা ৩৬ মিনিটের পরিবর্তনে দুপুর ১২টা ৪২ মিনিটে। 

    অরেঞ্জ লাইন ও পার্পল লাইন পরিষেবা ২ অগাস্ট সম্পূর্ণ বন্ধ থাকবে। 

     
  • Link to this news (আজ তক)