• প্রবীণ যাত্রাশিল্পী অসীমকুমার প্রয়াত
    বর্তমান | ০১ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ভোরে শহরের এক হাসপাতালে প্রয়াত হলেন প্রখ্যাত প্রবীণ যাত্রাশিল্পী অসীমকুমার বসু। যাত্রা জগতে তিনি ‘অসীম কুমার’ নামেই পরিচিত ছিলেন। যাত্রার স্বর্ণযুগের এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চিৎপুরের যাত্রাপাড়ায়। বিভিন্ন যাত্রা সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শোক প্রকাশ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। তাঁর একাধিক পালা এক সময় যাত্রা জগতে ব্যাপক সাড়া ফেলেছিল। কলকাতা যাত্রা সম্মেলনের যুগ্ম সম্পাদক তাপস দাস ও রূপকুমার ঘোষ জানান, অসীমকুমারের উল্লেখযোগ্য যাত্রাপালা হল— ‘দেবী চৌধুরানি’, ‘বিনয়‑বাদল‑দীনেশ’ ‘চাণক্য’, ‘বিবি আনন্দময়ী’, ‘বাঁশের কেল্লা’, ‘সতী তুলসী’, ‘জীবনবাবু নমস্কার’, বাবুগো সিঁদুরের দাম অনেক’ ইত্যাদি।
  • Link to this news (বর্তমান)