• Breaking News Live: হাওড়ায় হামিমের একটি দোকানের হদিশ
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • হাওড়ার পিলখানার কাছে হামিম মণ্ডলের একটি দোকানের হদিশ পেয়েছেন তদন্তকারী অফিসাররা। ওই দোকানে বারকোড, প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ হত। দোকানের আড়ালে সখানে কী চলত, তা জানার চেষ্টা করছে STF।

    জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু চার বছরের এক শিশুর। মৃতের নাম ফিরোজ আলম। নয়ডার ১২৩ নম্বর সেক্টরের ঘটনা। শুক্রবার ঘটনাটি ঘটলেও প্রকাশ্যে এসেছে রবিবার। শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। সেই সময়ে জল পিপাসা পাওয়ায় ওই ট্যাঙ্ক থেকে জল খেতে যায় সে। তাতেই ঘটে বিপত্তি। সূ্ত্রের খবর, ট্যাঙ্কটির মুখে কোনও ঢাকা ছিল না।

    জঙ্গিদের সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হামিম মণ্ডল এবং তাঁর বান্ধবী অর্পিতা সরকার। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে STF-র হাতে। STF জানিয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে।

    বন্যায় ভয়াবহ পরিস্থিতি অসমের। একাধিক জায়গা বর্তমানে জলের তলায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD।

    রবিবারও কলকাতায় থাকছেন তসলিমা নাসরিন। শনিবার কলকাতার রবীন্দ্র সদনে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে। এ দিনের অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় ফুটে উঠেছে নির্বাসনের যন্ত্রণার কথা। ২০০৭ সালের নভেম্বরে তাঁকে কলকাতা ছাড়তে হয়েছিল। তার পরে দীর্ঘ কয়েক বছর পরে ২০২৬ সালে আবার তিনি কলকাতায় ফিরেছেন।

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে চলেছে ঝড়বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

  • Link to this news (এই সময়)