• উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা কি ভিজবে আজ?
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • অগস্টের প্রথম রবিবার আজ। সকাল থেকেই আকাশে কখনও রোদ, আবার কখনও মেঘলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

    রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শহরে বাড়তে পারে বৃষ্টির দাপট। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবারও চলবে বৃষ্টির দাপট।

    না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

    দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের একাংশে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

  • Link to this news (এই সময়)