• সরকারি চাকরি পাননি স্ত্রী, অনিয়মের অভিযোগ তুলে ১০০ ফুট টাওয়ারে উঠে রাতভর নাটক যুবকের
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তাল হয় দেশ। এর রেশ কাটার আগেই ফের সরকারি পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ। এ বার এই অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডে। সেখানে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের কারণে স্ত্রী চাকরি পাননি বলে অভিযোগ করলেন এক ব্যক্তি। শুধু তাই নয়, এই অভিযোগ করে ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে প্রায় সারারাত ছিলেন তিনি।ওই ব্যক্তির অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরে নেমে আসেন ওই ব্যক্তি।

    চাকরির দাবি নিয়ে মোবাইল টাওয়ারে

    পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্য রাতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামের একটি মোবাইল টাওয়ারে চড়ে বসেন এক ব্যক্তি। লাতেহার এলাকার বাসিন্দা হীরালাল নামে বছর ২৫-এর ওই যুবকের অভিযোগ, সরকারি চাকরিতে অনিয়মের কারণে চাকরি পাননি তাঁর স্ত্রী। তাঁর এই সমস্যার সমাধান করতে হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে বলেও দাবি করেন তিনি।

    আশ্বাস পাওয়ার পরে নেমে আসা

    তাঁর ওই দাবি খতিয়ে দেখার হবে আশ্বাস দিয়েছে পুলিশ। এর পরেই রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ নেমে আসেন হীরালাল। রাঁচি শহরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ঝাড়খণ্ড রাজ্য জুড়ে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ওই ভিডিয়ো।

    জানা গিয়েছে, ওই মোবাইল টাওয়ারে উঠে পড়ার খবর পাওয়ার পরে মধ্যরাতেই সেখানে আসে পুলিশ। ভিড় জমান এলাকার লোকজনও। ওই ব্যক্তিকে নেমে আসার জন্য অনুরোধ করেন পুলিশ আধিকারিকরা। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, হীরালালকে বোঝানোর চেষ্টা করেন আধিকারিকরা। লাউডস্পিকারে ‘হীরালাল নেমে এসো। তোমার দাবির কথা গুরুত্ব দিয়ে শোনা হবে’ বলতেও শোনা যায়।

    পুলিশের আশ্বাস

    সারা রাত বুঝিয়ে ওই যুবককে নিরাপদে নীচে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রাঁচির কোতোয়ালি থানার আধিকারিক সানোজ চৌধুরী। ওই যুবকের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

    চাকরির পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ

    প্রসঙ্গত, জেপিএসসি (JPSC), জেএসএসসি (JSSC) এবং অন্যান্য নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ করে গত কয়েক দিন ধরেই ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আন্দোলনরত ওই চাকরিপ্রার্থীরা এই বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন।

    এক নজরে:

    FAQ

    কোথায় চলছে বিক্ষোভ?

    বিক্ষোভ আন্দোলন চলছে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে।

    কারা আন্দোলন করেছেন সেখানে?

    ঝাড়খণ্ডে সরকারি চাকরির জন্য যারা পরীক্ষায় বসেছিলেন তাঁরাই আন্দোলনে সামিল হয়েছেন।

    কী অভিযোগ তাঁদের?

    ওই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছেন তাঁরা।

    সেখানে কী হয়?

    শনিবার রাতে ওই স্টেডিয়ামের পাশে একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন এক যুবক।

    কী দাবি তাঁর?

    পরীক্ষায় অনিয়মের কারণে তাঁর স্ত্রী চাকরি পাননি বলে দাবি করেন হীরালাল নামে ওই যুবক।

    কখন মোবাইল টাওয়ারে ওঠেন তিনি?

    শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ মোবাইল টাওয়ারে ওঠেন হীরালাল।

    কখন নেমে আসেন হীরালাল?

    রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ নেমে আসেন তিনি।

    কী জানিয়েছে পুলিশ?

    ওই যুবকের দাবি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)