ভারতীয় নৌসেনা ও বিমান বাহিনীতে রদবদল। নৌসেনার নতুন ডেপুটি চিফ অব নাভাল স্টাফ (DCNS) হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ (AN Pramod)। অন্য দিকে নতুন ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ (DCAS) পদে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং (Tejpal Singh)। এর আগে ভারতীয় নৌসেনায় উপ-প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতী (Tarun Sobti)। ৩১ জুলাই তিনি অবসর নেন।
১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌসেনায় যোগ দেন এ এন প্রমোদ। দীর্ঘ কর্মজীবনে ভারতীয় নৌসেনার বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তিনি ‘অপারেশন বিজয়’ এবং ‘অপারেশন পরাক্রম’-এ অংশ নিয়েছিলেন। এ ছাড়াও ‘অপারেশন সিঁদুর’ এবং গালওয়ান ঘটনার সময়ে ‘অপারেশন স্নো লেপার্ড’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এর পরে ২০২৪ সালে বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৫ সালে যুদ্ধ সেবা মেডেল পান।
১ অগস্ট দায়িত্বভার গ্রহণ করেন এয়ার মার্শাল তেজপাল সিং। দায়িত্ব নিয়েই তিনি জাতীয় যুদ্ধ স্মারকে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৯০ সালের ১৬ জুন ফাইটার পাইলট হিসেবে ভারতীয় নৌ বাহিনীতে যোগ দেন তিনি। ৩৫০০ ঘণ্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জানুয়ারি ২০১১-তে বায়ুপেটা মেডেল এবং ২০২১ সালে অতি বিশিষ্ট সেবা মেডেল পান।
ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ ভারতীয় নৌসেনার নতুন ডেপুটি চিফ অব নাভাল স্টাফ (DCNS) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এয়ার মার্শাল তেজপাল সিং ভারতীয় বিমান বাহিনীর নতুন ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ (DCAS) পদে নিযুক্ত হয়েছেন।
তিনি ১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌসেনায় যোগ দেন।