• ভারতীয় মজদুর সংঘের- রক্তদান শিবিরে উত্তেজনা
    আজকাল | ০৩ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন চত্বরে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর নতুন পার্টি অফিসের উদ্বোধন ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রক্তদান শিবির চলাকালীন বিএমএস নেতা চন্দন প্রামাণিকের নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে চড়াও হয়ে রাজ্য সম্পাদক দেবাশিস ভট্টাচার্যকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে এবং তাঁর জামাকাপড় ছিঁড়ে দেয়। অভিযোগ, পরে তাঁকে জোর করে অন্য একটি গাড়িতে তুলে অপহরণেরও চেষ্টা করা হয়।

    এই ঘটনায় জেলা সভাপতি নিশিকান্ত সাউ-সহ একাধিক বিএমএস নেতা আক্রান্ত হন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। পুলিশ তিনজন বিএমএস নেতাকে আটক করেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)