• চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রা, অভিষেকের মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
    এই সময় | ০৩ আগস্ট ২০২৬
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন সংক্রান্ত মামলায় এক সপ্তাহের মধ্যে শুনানি করতে হবে কলকাতা হাইকোর্টকে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ।

    চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় বিদেশ যাত্রার আবেদন নাকচ করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলারই শুনানি ছিল।

    এক নজরে

    সোমবার অভিষেকের তরফে সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, বিষয়টি কম্বাইন্ড লিস্টে রয়েছে। সেখানে দেড় হাজারেরও বেশি মামলা রয়েছে। সেই সময়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলা যে কোনও দিন তালিকাভুক্ত করা যায়। অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংসদ একাধিকবার বিদেশযাত্রা করেছেন। দু'পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে।

    ডিজে বাজানো মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। কিন্তু চোখের চিকিৎসার জন্য তাঁদের বিদেশ যেতে হবে, এই আবেদন করে ওই নির্দেশ শিথিল করার জন্য আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে SSKM মেডিক্যাল কলেজে বোর্ড করে পরীক্ষার প্রস্তাব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। দেশে চিকিৎসা সম্ভব কি না সেটা দেখার কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ওই প্রস্তাবে সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

    FAQ

    কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে মামলার শুনানি করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে।

    চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি।

    কলকাতা হাইকোর্ট বিদেশযাত্রার আবেদন নাকচ করায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।

    সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ।

    এসএসকেএম মেডিক্যাল কলেজে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে দেশে চিকিৎসা সম্ভব কি না, তা পরীক্ষা করার প্রস্তাব দিয়েছিল।

  • Link to this news (এই সময়)