• ঝিলে স্নান করতে নেমেছিল সাঁতার না জানা ছেলে, এখন গোটা এলাকায় হাহাকার...
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • স্নান করতে নেমে মহেশতলায় তলিয়ে গেল কিশোর। ওই কিশোরের নাম রণবীর সাউ। রণবীর সাঁতার জানত না। তারপরও কেন সে জলে নামল সেই প্রশ্ন উঠছে এলাকায়। রণবীরের খোঁজে ঝিলে তল্লাশি চলছে। জানা গিয়েছে ওড়িশার চাঁদপুর থেকে রাজেশ সাউ বছর সাতেক আগে পরিবার নিয়ে মহেশতলার ৩ নম্বর ওয়ার্ডে ঘোষপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন।

    নিজে ছুতোর মিস্ত্রির কাজ করেন। তাঁর সন্তান ঝিলে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে। ফলে রাজেশের পরিবারে শোকের ছায়া নেমেছে। এই খবর পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা জলে নেমে রণবীরের খোঁজার চেষ্টা করলেও সন্ধান মেলেনি তার। পরে প্রশাসনিকভাবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নিয়ে ঝিলে তল্লাশি চালানো হচ্ছে। নামানো হয়েছে ডুবুরি।

    এরপরেও এখনও খোঁজ মেলেনি রণবীরের। জানা গিয়েছে, রণবীর দশম শ্রেণীর ছাত্র। ছোট থেকেই সে এখানে আছে। ফলে এলাকায় পরিচিতি রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। এই ঘটনায় জোরদার তল্লাশি চলছে। ঝিলের পাড়ে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। এদিকে এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় জলে ডুবে মৃত্যুর ঘটনা আরও বাড়ল।
  • Link to this news (News18 বাংলা)