• দিঘার সমুদ্রে শাড়ি, সালোয়ার পরে নামা যাবে তো? বড় বদল আনার পথে রাজ্য, এবার মানতে হবে এই নিয়ম?
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • দিঘা সমুদ্র স্নানের সময় বহুবার পর্যটকদের তালিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। দিঘায় পর্যটকদের বাঁচাতে তৎপর প্রশাসন। তাই এবার সমুদ্র স্নানের নিয়মে বদল আনার চিন্তাভাবনা সরকারের। দিঘায় এমনটা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়!

    দিঘায় পর্যটকদের নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। কারণ এখানে শনি ও রবিবার পর্যটকদের বিপুল ভিড় বা জনঘনত্ব থাকে। ট্রমা কেয়ারের অংশ হিসেবে সমুদ্রে ডোবা আটকানো এবং লাইফগার্ড নিয়োগের পরিকল্পনা রয়েছে।

    প্রসঙ্গত দিঘায় সমুদ্রের পর্যটকরা সানির সম্মানে বড় বড় ঢেউয়ের তলিয়ে যায়। অনেক সময় যার নুলিয়া বা সিভিল ডিফেন্স কর্মীদের নজরে আসে না। যার ফলে প্রাণ হারায় ওই পর্যটকেরা। তাই এবার বিদেশের সমুদ্র সৈকতের নিয়ম দিঘায় চালু করার ভাবনা রাজ্য সরকারের। বিদেশের নিয়মে সমুদ্রে নামতে গেলে পর্যটকদের সুইমিং স্যুট পরা বাঞ্ছনীয়।

    বিশেষ করে মহিলাদের জন্য। কারণ শাড়ি বা সালোয়ার কামিজ সমুদ্রে নামার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু তা সত্ত্বেও বাঙালি পর্যটক মহিলারা শাড়ির সালোয়ার কামিজ করে দিঘায় সমুদ্রের স্নানে নামে। বড় বড় ঢেউয়ের সঙ্গে ঠিকঠাক সাঁতার কাটতে পারে না। ফলে তালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

    দিঘায় পর্যটকদের সমুদ্রস্নানের সময় মহিলাদের জন্য শাড়ি, সালোয়ারের থেকে সুইমিং স্যুট পরা বাঞ্ছনীয় এবং পুরুষদের ক্ষেত্রে উজ্জ্বল রং এর ফ্লুরোসেন্ট ক্যাপ বা উজ্জ্বল রঙের সুইমস্যুট পরা বাঞ্ছনীয়, যাতে দূর থেকে তাঁদের স্পষ্ট দেখা যায় ও লাইফগার্ডরা সহজেই নজর রাখতে পারেন। স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “ফ্লুরোসেন্ট ক্যাপ বা টুপি পরা বাঞ্ছনীয়। সুইমিং স্যুট পরা বাঞ্ছনীয়। বেআব্রু সুইমিং স্যুট দরকার নেই। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলিয়ে আব্রু সুইমিং স্যুটও আছে। বিদেশের এই নিয়মগুলি আছে। এই নিয়মগুলি শুধুমাত্র পর্যটকদের জীবন বাঁচানোর জন্য।”

    সমুদ্রতট ও সংলগ্ন এলাকায় মদ বা অন্যান্য মাদকদ্রব্য সেবন করে সমুদ্রে নামা সম্পূর্ণ বেআইনি করা উচিত বলে তিনি মত দেন। ডাবের জল, কোল্ড ড্রিঙ্কস বা লিচুর রসের সঙ্গে মদ মিশিয়ে খাওয়ার যে প্রবণতা রয়েছে, সে বিষয়ে পুলিশ-প্রশাসন ও জেলা শাসক সচেতন থেকে ‘ব্রেথ অ্যানালাইজার’ পরীক্ষার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
  • Link to this news (News18 বাংলা)