• সুপ্রিম কোর্টে ঝুলে ৯৬০০০ মামলা, হাইকোর্টেও কেসের পাহাড়, বিচারের আশায় কাটছে দশক
    এই সময় | ০৩ আগস্ট ২০২৬
  • দেশের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার চিত্র আবারও সামনে এল সংসদে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, সুপ্রিম কোর্টে বর্তমানে ৯৬ হাজারের বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে ১০ হাজারেরও বেশি মামলা ১০ বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে। এমনকি ৩০ বছরেরও বেশি সময়েও নিষ্পত্তি হয়নি ২৬টি মামলার।

    কেন্দ্রীয় আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টে বর্তমানে ৯৬ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে।

    সুপ্রিম কোর্টে ১০ হাজারেরও বেশি মামলা রয়েছে, যেগুলির নিষ্পত্তি ১০ বছরেরও বেশি সময় ধরে হয়নি।

    সংসদে জানানো হয়েছে, ২৬টি মামলা ৩০ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে। এছাড়া ৫৫৮টি মামলা ২০ বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে।

    ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড (NJDG)-এর তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা ও নিম্ন আদালত মিলিয়ে দেশে মোট ৫.৬৪ কোটি মামলা বিচারাধীন।

    বিচারের আশায় দেশের বিভিন্ন আদালতের দ্বারস্থ হন সাধারণ মানুষ। কিন্তু সেই বিচার পেতে অনেক ক্ষেত্রেই বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে বিচারপ্রার্থীদের। দেশের বিচারব্যবস্থার সেই দীর্ঘসূত্রিতার চিত্রই এবার উঠে এল সংসদে।

    রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, বর্তমানে সুপ্রিম কোর্টে ৯৬ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১০ হাজারেরও বেশি মামলা এমন, যেগুলির নিষ্পত্তি ১০ বছরেরও বেশি সময় ধরে হয়নি।

    আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী—

    কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড (NJDG)-এর তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট, দেশের সব হাইকোর্ট, জেলা আদালত এবং নিম্ন আদালত মিলিয়ে বর্তমানে ৫.৬৪ কোটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি আরও জানান, দেশের হাইকোর্টগুলিতেও বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে।

    কেন এত মামলা ঝুলে?

    মামলার দীর্ঘসূত্রিতার পিছনে একাধিক কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য— মামলার জটিলতা তথ্যপ্রমাণ সংগ্রহে সময়, মামলাকারী ও সাক্ষীদের সহযোগিতা না পাওয়া, বিচারক ও আদালতের কর্মীর শূন্যপদ, আদালতের উপর অতিরিক্ত মামলার চাপ ইত্যাদি

    FAQ

    কেন্দ্রীয় আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৯৬ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে।

    ২৬টি মামলা ৩০ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন।

    ৫৫৮টি মামলা ২০ বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে।

    সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা ও নিম্ন আদালত মিলিয়ে মোট ৫.৬৪ কোটি মামলা বিচারাধীন রয়েছে।

    রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য পেশ করেছেন।

  • Link to this news (এই সময়)