• দমদম এয়ারপোর্ট হয়ে মায়ানমার, কম্বোডিয়ায় পালানোর ছক... শিয়ালদহ স্টেশনেই উঠল রহস্যের পর্দা
    এই সময় | ০৩ আগস্ট ২০২৬
  • সাইবার ক্রাইমে যুক্ত থাকার অভিযোগে শিয়ালদহ স্টেশন থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে শিয়ালদহ জিআরপির আধিকারিকরা। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকে রাজস্থানের জয়পুরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগ রয়েছে।

    সূত্রের খবর, রাজস্থানেই সাইবার সংক্রান্ত মামলায় নাম জড়ায় এই তিন জনের। তদন্তে নামে সেখানকার পুলিশ। এর পরেই গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কলকাতা থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে তিন জন।

    শিয়ালদহ স্টেশন থেকে দমদমের উদ্দেশে ট্রেন ধরে কলকাতা বিমানবন্দর হয়ে মায়ানমার বা কম্বোডিয়ায় পালানোর চেষ্টা করছিল তারা। রাজস্থান পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা খোঁজ পেয়ে শিয়ালদহে আসে এবং শিয়ালদহ জিআরপির আধিকারিকদের নিয়ে যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে।

    সোমবার শিয়ালদহ আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে রাতের ট্রেনে ধৃতদের রাজস্থানে নিয়ে যাওয়ার কথা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)