• অপহৃত নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার ৩
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ সকালে বড় সাফল্য ময়নাগুড়ি থানার পুলিশের। বিশেষ অভিযান  চালিয়ে জলপাইগুড়ির ধুপগুড়ি থেকে কিডন্যাপ হওয়া এক নাবালিকাকে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এক ব্যক্তি সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।   

    পুলিশ মারফত জানা গিয়েছে, ময়নাগুড়ির এক নাবালিকার সঙ্গে ফোনে পরিচয় গড়ে ওঠে এক যুবকের। এরপর অভিযুক্ত ওই নাবালিকাকে ফুঁসলিয়ে ধুপগুড়িতে নিয়ে আসে। তারপর ওই নাবালিকাকে বিয়ে করে অভিযুক্ত তার বাড়ি থেকে চম্পট দেয়। এই ঘটনায় অভিযুক্তর পরিবার জড়িত ছিল বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্তে নামে পুলিশ। এরপর আজ নাবালিকাকে উদ্ধার করে ময়নাগুড়িতে নিয়ে আসে তদন্তকারীরা। পুলিশ আরও জানায়, যার বিরুদ্ধে ওই নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সে পলাতক। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। 
  • Link to this news (বর্তমান)