• হারল মহমেডান
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েও শেষরক্ষা হল না। ওড়িশার সমলেশ্বরী এফসির কাছে ২-৩ গোলে হারল মহমেডান স্পোর্টিং। ডুরান্ডে এবারই প্রথম অংশ নিচ্ছে ওড়িশার দলটি। প্রথমার্ধে বাসিত ও রুশ স্ট্রাইকার মারাতের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মেহরাজ ব্রিগেডের হয়ে লালসানকিমা ও সাকা ২-২ করেন। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত অর্জুন যোশীর দুরন্ত ফ্রি-কিকে ৩ পয়েন্ট নিশ্চিত করে সমলেশ্বরী। গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট মহমেডানের।
  • Link to this news (বর্তমান)