নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হামিম মন্ডল কাণ্ডে এবার গ্রেপ্তার হল আরো একজন। এবার হাওড়ার বিরিলিয়াস রুট থেকে গ্রেপ্তার করা হলো আদিত্য সিং ওরফে রাজকে। পুলিশ সূত্রে খবর হাওড়ায় রাজ্যের মন্ত্রী উমেশ রায়কে হুমকি দিয়ে যে ফোন করা হয়েছিল তার সঙ্গে এই আদিত্যর যোগ রয়েছে। সেই মন্ত্রীর বিভিন্ন তথ্য হামিমকে জোগাড় করে দিয়েছিল। একটি গেমিং অ্যাপের মাধ্যমে হামিম ও আদিত্যর পরিচয় হয় বলে তদন্তে উঠে এসেছে। শুক্রবার হামিম মন্ডল এবং শনিবার তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করে এসটিএফ। অভিযোগ রাজ্যের পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইকে খুন এবং তার ছেলেকে অপহরণের হুমকি ফোনের পিছনে হামিম ও তার বান্ধবীর যোগ ছিল এমনই তথ্য রয়েছে এসটিএফের কাছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলারও ছক ছিল বলে তদন্তে উঠে এসেছে।
তামিমের ফোন ঘেঁটে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত বিভিন্ন তথ্য উদ্ধার করে এসটিএফ। তদন্তকারীদের চমকে দিয়েছে তাদের হাতে গ্রেপ্তার হওয়া, হামিম মন্ডলের সঙ্গে পাকিস্তানের কুখ্যাত শাহাজাদ ভাট্টি গ্যাংয়ের যোগাযোগের প্রমাণ সামনে আসার পর। সন্দেহ করা হচ্ছে পাকিস্তানের এই কুখ্যাত জঙ্গি গ্যাংয়ের সঙ্গে এ রাজ্যের মূল যোগাযোগের মাধ্যম ছিল এই হামিম। এমনকি সন্দেহ করা হচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ ছিল। হামিম, আদিত্য সহ এই রাজ্যের একাধিক জনকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছিল বলে তদন্তে উঠে এসেছে। তার নাম রাখা হয়েছিল বেঙ্গল মডিউল।