• টুলু-কাণ্ডের গরম আবহেই নলহাটিতে শুটআউট! ১২ রাউন্ড গুলিতে তোলপাড় উদয়নগর, নেপথ্যে পুরনো শত্রুতা?
    News18 বাংলা | ০৩ আগস্ট ২০২৬
  • : যত কাণ্ড বীরভূমে। একদিকে টুলু মণ্ডল ঘনিষ্ঠদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, অন্যদিকে রবিবার রাত থেকে গুলির বর্ষণ। রাতের গভীর অন্ধকারে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন বীরভূমের তিন যুবক। রবিবার গভীর রাতে বীরভূমের বৈধরা ও নলহাটি যাওয়ার রাস্তায় নলহাটি থানার উদয়নগর গ্রামে এই ঘটনা ঘটেছে। সূত্র মারফত জানা গেছে, আহত তিন যুবকের নাম শাহে আলম শেখ, রেজ্জাক শেখ ও হাবিবুল শেখ। এদের তিন জনেরই বাড়ি উদয়নগরে।

    এলাকাবাসীদের তরফ থেকে জানা গেছে, শাহ আলম শেখ তাঁর বড় শপিং মল অর্থাৎ কাপড়ের দোকান আছে। রবিবার রাত ১০:৩০-১১:০০ টা নাগাদ দোকান বন্ধ করে রেজ্জাক শেখ এবং হাবিবুল শেখকে সঙ্গে নিয়ে দু’টি মোটরবাইকে করে তিন জনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময়ই চার দুষ্কৃতী দু’টি মোটরবাইকে এসে উদয়নগর গ্রামের ট্রান্সফর্মারের কাছে অন্ধকারে রাস্তার ধারে দাঁড়িয়েছিল।

    শাহে আলমরা ট্রান্সফর্মারের কাছে আসতেই দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি ছুঁড়ে জয়পুরের দিক পালিয়ে যায় বলে জানা গেছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে।

    স্থানীয় সূত্রে আরও জানা যায়, মোট ১১-১২ টি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এর মধ্যে চারটি গুলি রেজ্জাক শেখ ওরফে জনি শেখের শরীরের বিভিন্ন জায়গায় লাগে। হাবিবুল শেখের কাঁধে গুলি লেগে বেরিয়ে যায়। দু’টি গুলি লাগে শাহ আলম শেখ ওরফে বিকির গায়ে। তৎক্ষণাৎ এই তিন জনকেই উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে রামপুরহাট মেডিক‍্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করেন।

    তবে এই তিনজনের মধ্যে দুইজনের আঘাত গুরুতর থাকায় শাহ আলম শেখ ও রেজ্জাক শেখকে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নলহাটি থানার পুলিশ প্রশাসন জানিয়েছে, দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ব্যবসা সংক্রান্ত কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও বাকি রয়েছে।
  • Link to this news (News18 বাংলা)