• প্রস্রাব করার জন্য গাড়ি থামাতে না দেওয়ায় আধিকারিককে খুনের অভিযোগ, গ্রেপ্তার চালক
    এই সময় | ০৩ আগস্ট ২০২৬
  • প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থামানোর অনুরোধ করেছিলেন চালক। কিন্তু চালকের অনুরোধ মানতে চাননি আধিকারিক। এই নিয়ে বিবাদের জেরে ওই আধিকারিককে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বিহারের সাসারাম পুরসভার আধিকারিককে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। অভিযুক্ত নিজের অপরাধ কবুল করেছেন বলে পুলিশের দাবি। অন্য দিকে, এই খুনের ঘটনায় স্থানীয় বিধায়কের হাত আছে বলে অভিযোগ মৃতের স্ত্রীর। যদিও এই অভিযোগ উড়িয়ে তদন্তে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন দেহরির বিধায়ক রাজীব রঞ্জন সিং।

    আধিকারিককে পিটিয়ে খুন

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিমল কুমার। বিহারের সাসারাম পুরসভার এগজিকিউটিভ অফিসার ছিলেন তিনি। রবিবার রাতে পাটনার দিকে যাওয়ার পথে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এই খুনের অভিযোগ উঠেছে গাড়ির চালক মিথিলেশ কুমারের বিরুদ্ধে। খুনের অভিযোগে মিথিলেশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশের কাছে স্বীকারোক্তি

    যদিও জেরায় প্রথমে খুনের কথা অস্বীকার করেন মিথিলেশ। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে ওই হামলা চালায় বলে দাবি করেন তিনি। তবে তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন না পাওয়া যাওয়ায় সন্দেহ হয় পুলিশে। এই নিয়ে টানা জেরায় র অপরাধ স্বীকার করেছেন মিথিলেশ বলে দাবি করেছেন মগধ রেঞ্জের আইজি বিকাশ বৈভব। পুলিশকে মিথিলেশ জানিয়েছেন, গাড়ি চালানোর সময়ে তাঁকে ‘টয়লেট ব্রেক’ দিতে অস্বীকার করেন ওই আধিকারিক। এই নিয়ে বিবাদের জেরে তিনি ওই আধিকারিককে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেন। এই নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছেন মগধ রেঞ্জের আইজি। যে লোহার রডে করে ওই আধিকারিককে মারা হয়েছিল সেটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

    কাজে চাপে বিবাদ

    পুলিশ সূত্রে খবর, আগেও ওই আধিকারিকের সঙ্গে একাধিকবার নানা ইস্যুতে বিবাদ হয়েছে মিথিলেশের। অতিরিক্ত কাজের চাপ দেওয়া হতো তাঁকে বলেও দাবি করেছেন মিথিলেশ। বিভিন্ন বিষয়ে ওই দু'জনের মধ্যে যে বিবাদ হতো তা জানিয়েছেন সাসারাম পুরসভার অন্য কর্মীরাও।আগেও ওই আধিকারিকের সঙ্গে একাধিকবার নানা ইস্যুতে বিবাদ হয়েছে মিথিলেশের। অতিরিক্ত কাজের চাপ দেওয়া হতো তাঁকে বলেও দাবি করেছেন মিথিলেশ। বিভিন্ন বিষয়ে ওই দু'জনের মধ্যে যে বিবাদ হতো তা জানিয়েছেন সাসারাম পুরসভার অন্য কর্মীরাও।

    বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন

    এই খুনের ঘটনা দেহির এলজেপি (রামবিলাস) বিধায়ক রাজীব রঞ্জন সিং ওরফে সোনু সিং-য়ের হাত আছে বলে দাবি করেছেন মৃতের স্ত্রী ববিতা। তাঁর দাবি, বিমলকে ফোন করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন বিধায়ক। তাঁর সঙ্গে দেখা করার জন্যও বলতেন ওই বিধায়ক বলেও অভিযোগ ববিতার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজীব রঞ্জন সিং। রবিবার সন্ধ্যাতেই একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে ওই আধিকারিকের সামান্য কথা হয় বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তাঁর। নিরপেক্ষ তদন্ত হলেই আসল তথ্য বের হয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি।

    এক নজরে:

    FAQ

    কাকে খুন করা হয়েছে?

    খুন করা হয়েছে সাসারাম পুরসভার এগজিকিউটিভ অফিসার বিমল কুমারকে।

    কী ভাবে তাঁকে খুন করা হয়?

    লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই আধিকারিককে।

    কখন তাঁকে খুন করা হয়?

    রবিবার রাতে গাড়ি করে পাটনা আসার পথে খুন করা হয় তাঁকে।

    কে তাঁকে খুন করেছেন?

    এই খুনের অভিযোগ উঠেছে গাড়ি চালক মিথিলেশ কুমারের বিরুদ্ধে।

    কেউ গ্রেপ্তার হয়েছে?

    এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে।

    কেন এই খুন?

    রাস্তায় প্রস্রাব করার জন্য গাড়ি থামাতে চেয়েছিলেন চালক। গাড়ি থামাতে না দেওয়ায় দু'জনের মধ্যে বিবাদ হয় হয়। এর জেরে খুন করা হয় আওই আধিকারিককে।

    কী জানিয়েছে পুলিশ?

    খুন করার কথা জেরায় স্বীকার করেছেন অভিযুক্ত বলে দাবি পুলিশের। এই নিয়ে আরও তদন্ত চলছে বলেও জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)