• গোয়েন্দা বিভাগ থেকে দুর্নীতি দমন শাখায় তিন IPS মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া, কামনাশিস সেন
    এই সময় | ০৩ আগস্ট ২০২৬
  • দুর্নীতি রুখতে এ বার অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে (ACB) আরও শক্তিশালী করছে রাজ্য। রাজ্যের তিন আইপিএসকে ওই ব্রাঞ্চে নিয়োগ করা হলো। মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে বদলি করা হলো। তিনজন আইপিএস অফিসারই রাজ্যের গোয়েন্দা বিভাগে ছিলেন। এ ছাড়া রাজ্য পুলিশের আরও ১৬ জন অফিসার ও কর্মীকে অস্থায়ী ভাবে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে নিয়োগ করল সরকার।

    সোমবার জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, ১৬ জনকে দু’ মাসের জন্য এসিবিতে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিকদের ৪ অগস্ট সকাল ১০টার মধ্যে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে যোগ দিতে বলা হয়েছে। এই ১৬ জনের মধ্যে রয়েছেন এক জন ডেপুটি পুলিশ সুপার, একাধিক ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী।

    তাঁরা বর্তমানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, সিআইডি, এসটিএফ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি), হাওড়া জিআরপি, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, কৃষ্ণনগর ও সুন্দরবন পুলিশ জেলার মতো বিভিন্ন ইউনিটে কর্মরত।

    তালিকায় থাকা উল্লেখযোগ্য আধিকারিকদের মধ্যে রয়েছেন ডিএসপি বিশ্বজিৎ পাত্র, ইন্সপেক্টর দীপঙ্কর সরকার, সৌমেন বিশ্বাস, সঞ্জয়কুমার মণ্ডল, প্রণবকান্তি সাহু, অনুপ ঘোষ, রামগোপাল পাল, সঞ্জয়কুমার দে, দেবাঞ্জন ভট্টাচার্য, সাব-ইন্সপেক্টর বাচ্চু মুরারি, জাহাঙ্গির আলি, বাপ্পা সরকার এবং চার কনস্টেবল।

    অভিজ্ঞ মহলের মতে, দুর্নীতির তদন্তের গতি বাড়ানো এবং একাধিক গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই বিভিন্ন শাখা থেকে অভিজ্ঞ পুলিশকর্মীদের সাময়িক ভাবে এসিবিতে আনা হয়েছে।

  • Link to this news (এই সময়)