সেই জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগাম জামিনের আর্জি খারিজ করে দেয়। সূত্রের খবর, আগাম জামিন খারিজ করে দেওয়ায়, আর বাধা থাকবে না সুমিতের গ্রেপ্তারিতে। তবে ওপর এক মামলায় আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছে আদালত।
টাকার বিনিময়ে, ভুয়ো নথি বানানো, সরকারি জমি বিক্রির অভিযোগ ওঠে সুমিতের বিরুদ্ধে। পুলিশ সুমিতের খোঁজে অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও হানা দেয়। যদিও আপ্ত সহায়কের খোঁজ মেলেনি তারপর থেকেই।
অন্যদিকে সুমিতের নাম জড়িয়েছে সেবাশ্রয় প্রকল্পেও। সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল আগেই। সেই মামলার তদন্তে দিন কয়েক আগেই অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ। যদিও সেই সময়ে সুমিত রায় বাড়িতে ছিলেন না। পুলিশ তাঁর মায়ের হাতে একটি নোটিশ ধরিয়েছেন বলে জানা গিয়েছিল।