লোকালয়ে বাঘ ঢুকলেই জীবন বাজি রেখে উদ্ধার, কুলতলিতে 'রেসকিউ হিরোদের' বিশেষ সংবর্ধনা
News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
বাঘ ও মানুষের সহাবস্থান এবং সুন্দরবন রক্ষায় কুলতলির ভুবনেশ্বরীতে শপথ। সুন্দরবনের গহীন জঙ্গল ও নোনাজল লাগোয়া গ্রামগুলিতে কান পাতলেই এখনও শোনা যায়, বাঘ কিংবা কুমিরের আক্রমণে মৎস্যজীবীদের মর্মান্তিক প্রাণহানির গল্প। ফলে এই নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজনের আর্থ-সামাজিক উন্নতি সাধনে এই উদ্যোগ।
কুলতলীর ভুবনেশ্বরীতে বনদফতর, মইপিট কোস্টাল থানা ও স্বেচ্ছাসেবী একাধিক সংগঠনের ব্যবস্থাপনায় আর যাতে বাঘের কিংবা কুমিরের আক্রমণে মানুষ যাতে বিপদে না পড়েন, সেজন্য বিশেষ অনুষ্ঠান হয়। মইপিঠ থানার পুলিশের বিশেষ উদ্যোগ স্বয়ংসিদ্ধা বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হয়। বাঘের আক্রমণে নিহত পরিবারগুলির হাতে সহায়তাও তুলে দেওয়া। জঙ্গলের বাঘ লোকালয়ে এলে তাদেরকে সুস্থভাবে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার কাজ যাঁরা করেন, তাঁদের বিশেষ সম্মান জানানো হয়।
তাঁদের মুখেই উঠে আসে জঙ্গলের মধ্যে কীভাবে তাদের দিন কাটাতে হয়। দিনরাত এক করে চ্যালেঞ্জিং ম্যানগ্রোভ বনাঞ্চল ও বাঘ বাঁচানোর লড়াইয়ে নিয়োজিত ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার, পুলিশ, প্রশাসনের আধিকারিক এবং গ্রামে বাঘ ঢুকলে জীবন বাজি রেখে রেসকিউ অভিযানে অংশ নেওয়া টাইগার টিম তাদের অভিজ্ঞতা ভাগ করে নেয়।