• ১৬ অগাস্টে কলকাতায় গোপাল পাঁঠা স্মরণে মহামিছিল
    আজকাল | ০৪ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৬ অগাস্ট কলকাতায় 'হিন্দু সংহতি'-র উদ্যোগে গোপাল পাঁঠা স্মরণ দিবস উপলক্ষে একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের তিনটি পৃথক প্রান্ত থেকে পদযাত্রা শুরু হয়ে নির্দিষ্ট স্থানে মিলিত হবে। মিছিলের মাধ্যমে ১৯৪৬ সালের ১৬ অগাস্টের 'গ্রেট ক্যালকাটা কিলিংস'-এ নিহতদের স্মরণ করার পাশাপাশি গোপাল মুখার্জি, যিনি 'গোপাল পাঁঠা' নামে পরিচিত, তাঁর ভূমিকাকেও স্মরণ করা হবে।

     সূত্রের খবর ১৯৪৬ সালের সাম্প্রদায়িক হিংসার সময় গোপাল মুখার্জি হিন্দু সমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই এ বছরের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    ১৬ অগাস্ট ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দিন। ১৯৪৬ সালের এই দিনে কলকাতায় শুরু হওয়া সাম্প্রদায়িক হিংসা টানা কয়েক দিন ধরে চলেছিল। বিভিন্ন ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ওই ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।

    এই দিনটিকে ঘিরে রাজনৈতিক বিতর্কও নতুন নয়। পূর্বতন সরকার ১৬ অগাস্টকে 'খেলা হবে দিবস' হিসেবে পালনের ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বিজেপি-সহ হিন্দু সনাতনী বিভিন্ন সংগঠন।

    পরবর্তীকালে, ২০২৫ সালে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি রোড পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে ১৬ অগাস্টের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার দাবি তোলা হয়।

    এবার সরকার পরিবর্তনের পর একই দিনকে সামনে রেখে হিন্দু সংহতির মহামিছিল
  • Link to this news (আজকাল)