• Breaking News Live: মোদীর বাসভবন অভিযান কেজরিওয়ালের, দিল্লিতে কড়া নিরাপত্তা
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • E 20 পেট্রলের প্রতিবাদে (পেট্রলের সঙ্গে ইথানল মেশানো) আজ, মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিযান আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। ১০০ জনকে সঙ্গে নিয়ে কেজরিওয়ালের প্রতিবাদ মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সূত্রের খবর, বেলা ১২টা নাগাদ আম আদমি পার্টির সদর দপ্তর ৭ নম্বর লোক কল্য়াণ মার্গ থেকে মিছিল শুরু হওয়ার কথা। পুলিশের একটি সূত্রের খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    মঙ্গলবার সকালে NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়। এ দিনই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক রয়েছে NCPI ২০ সাংসদদের।

    গ্রেটার নয়ডায় কারখানার আগুন নেভাতে গিয়ে সেখানকার পাঁচিল ধসে দমকলের দুই কর্মীর মৃত্যু। গুরুতর জখম দমকলের তিন কর্মী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর তিনটে নাগাদ গৌতম বুদ্ধ নগর জেলার ইকোটেক থানা এলাকার ইলেকট্রনিক চিপ তৈরির কারখানায় আগুন লেগেছিল। সেই আগুন নেভাতে গিয়েই বিপত্তি।

    মঙ্গলবার, ৪ অগস্ট ২০২৬ থেকে বিশ্বজুড়ে iOS App Store থেকে টেলিগ্রাম মেসেঞ্জার সরিয়ে দিয়েছে অ্যাপল। ফলে আইফোন ব্যবহারকারীরা আর নতুন করে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে পারবেন না এবং ইতিমধ্যেই ইনস্টল থাকা অ্যাপের কোনও আপডেটও পাওয়া যাবে না। তবে যাঁদের আইফোনে আগে থেকেই টেলিগ্রাম ইনস্টল করা রয়েছে, তাঁদের ক্ষেত্রে অ্যাপটি আপাতত স্বাভাবিকভাবেই কাজ করবে। এই পদক্ষেপের পিছনে কী কারণ তা জানায়নি সংস্থা।

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ, মঙ্গলবার লোকসভায় দু’টি গুরুত্বপূর্ণ বিল পাশের জন্য উত্থাপন করবেন। বিল দু’টি হল ‘দ্য ব্যাঙ্কার্স’ বুকস এভিডেন্স বিল, ২০২৬’ এবং ‘দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। সংসদের বাদল অধিবেশনে আজকের কার্যসূচিতে এই দুই বিল বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রথম বিলটি ব্যাঙ্কিং সংক্রান্ত নথি ও ডিজিটাল রেকর্ডকে প্রমাণ হিসেবে গ্রহণের আইনি কাঠামো আধুনিক করার লক্ষ্যে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

    রাজ্যে বর্ষার সক্রিয় পরিস্থিতি বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

  • Link to this news (এই সময়)