• বিহারে থুতু চাটতে বাধ্য হলেন ধর্ষিতা
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
  • পাটনা: ধর্ষণে অভিযুক্তকে নয়। বিহারের বেগুসারইতে গ্রাম পঞ্চায়েতের অদ্ভুত নিদানে শাস্তি দেওয়া হল নির্যাতিতাকেই। তাঁকেই চাটতে হল থুতু! গত জুন মাসের ঘটনা হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভিডিয়ো। এরপরেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। চাপে পড়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমে দুই সন্তানের জননী ওই মহিলা জানিয়েছেন, ২ ও ৪ জুন রাতে তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। ধর্ষণকারীকে বাড়ি থেকে চলে যেতেও দেখে গ্রামবাসীরা। তবে ওই ব্যক্তিকে ধরার বদলে মহিলাকে ‘চরিত্রহীন’ বলে কটাক্ষ করতে থাকে তারা। এরপর গ্রাম পঞ্চায়েতের বৈঠক ডেকে মহিলাকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসাবে কানধরে ওঠবোস ও থুতু চাটতে বাধ্য করা হয়। 
  • Link to this news (বর্তমান)