• ছুটির দিন ও স্কুলের পর সেন্সাসের কাজ, শিক্ষকদের নির্দেশ
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল বন্ধ রেখে সেন্সাসের কাজ নয়। সোমবার নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দিল বিকাশ ভবন। এই কাজে একেকটি স্কুল থেকে সিংহভাগ শিক্ষক ও শিক্ষাকর্মীকেই তুলে নেওয়া হয়েছে। প্রশিক্ষণের জন্য কার্যত বন্ধই রাখতে হয়েছিল বেশকিছু নামী স্কুল। এই সমস্যা মেটানোর জন্য খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও বিষয়টি উত্থাপন করেছেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তবে, ডিউটি থেকে কিছু শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে, এমন খবর এখনো নেই। এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, সেন্সাসের কাজ করতে হবে ছুটির দিনে। সপ্তাহের মধ্যে এই কাজ করতে গেলে স্কুল ছুটির পরে তাতে যোগ দিতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এ নিয়ে তাঁদের একটা বড়ো অংশের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)