অপরাধ ঢাকতে খুন করা হয়নি তো অভিষেকের পিএকে? দীর্ঘদিন ধরে ‘উধাও’ সুমিতকে নিয়ে আশঙ্কা ঋতব্রতর
প্রতিদিন | ০৪ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে বেপাত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। হদিশ না পেয়ে এক পর্যায়ে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সুমিত রায়কে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ‘আসল’ তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন, “উলুবেরিয়ায় অনেকক্ষণ ছিলাম। নিচের তলার কর্মীরা বললেন, আচ্ছা খুন হয়ে যায়নি তো সুমিত? আসলে ও খুন হলে অনেক কিছু ধামাচাপা পড়ে যাবে।” পাশাপাশি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ থেকে পালাতে পারেন বলেও আশঙ্কা ঋতব্রতর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]